Showing posts with label Latest. Show all posts
Showing posts with label Latest. Show all posts

Tuesday, May 21, 2019

ঘর সাজাতে অনলাইন থেকে পণ্য কেনা

By Ripon Abu Hasnat   Posted at  8:15 AM   ঘর সাজানো No comments
হাতে একটা ফোন থাকলেই হয়। সেখানে একটি টাচই আপনার সামনে হাজির করবে পণ্যের বিশাল সম্ভার। পছন্দের পণ্য নির্বাচন করে অর্ডার করলেই ঘরে বসে পেতে পারেন। ক্রেতারা বলছেন খরচ ও সময় সাশ্রয় এবং ঝামেলা এড়াতে অনলাইনে কেনাকাটা একটি বড় সুযোগ। 
ঘর সাজাতে অনলাইন থেকে কী কী পণ্য কিনতে পারবো আমরা-
ছবির বিভিন্ন আকারের ফ্রেম
এখন অনেক ধরনের ফটোফ্রেম পাওয়া যায়। দেয়ালে লাগানো বা ডেস্কের স্ট্যান্ডে রাখার জন্য অনেকরকম ফ্রেম পাওয়া যায় অনলাইন হাউজগুলোতে।
শো-পিস
ঘরে শো পিস রাখলে সৌন্দর্য্য আরও বেড়ে যায়। ছোট-বড় অনেক ধরনের শোপিস দিয়ে আমরা ঘরে সাজিয়ে রাখি। অনলাইন হাউজগুলোতে বিশাল কালেকশন রয়েছে এই শোপিস গুলোর।
ওয়াল পেইন্টিং
রংবেরঙের পেইন্টিং দেয়ালের সৌন্দর্য্য অনেক বেড়ে যায়, সঙ্গে আভিজাত্য আসে। ঘরে বসে ছবি দেখে দেখে এই পেইন্টিং গুলো অর্ডার করা যায় অনলাইনে।
স্ট্যান্ড র‍্যাক
ঘরের এ কোণে স্ট্যান্ড র‌্যাক রাখলে বেশ সুন্দর দেখায়। অনলাইন হাউজে এর বড় কালেকশন থাকে।
আয়না
কেবল সাজসজ্জার জন্য নয়। ঘরকে সুন্দর করার জন্য। বিভিন্ন ফ্যাশন হাউজগুলোতে এটি পাওয়া যায়। তাদের অনলাইনে এটি অর্ডার করে দেখতে পারেন।
লাইট
লাইট শুধু ঘরকে আলোকিত না, ঘরকে সুন্দরও করে। অনলাইন থেকে কিনে ফেলা যায় এরকম কিছু। এছাড়াও ঘড়িও এর অন্তর্ভূক্ত।
উইন্ড চাইম
শহুরে জীবনে পাখির কিচিরমিচিরের বদলে উইন্ড চাইমের মিষ্টি টুংটাং দিয়ে কিছুটা হলেও কানকে প্রশান্তি দিতে পারে। এরও দেখা পাবেন অনলাইনে।

আসবাবপত্র কেনার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন

By Ripon Abu Hasnat   Posted at  7:49 AM   ফার্নিচার ক্রয় No comments
আপনি যদি নতুন বাসায় উঠে থাকেন এবং সেটাকে যদি নতুন আসবাবপত্র দিয়ে সাজাতে চান তাহলে এমন জিনিস কিনুন যা আপনার ঘরে মানানসই হবে। ঘরে মনের মতো আসবাবপত্র কেনার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে পারেন তা দেখে নিন :
১. কেমন আসবাবপত্র কিনবেন তা নিশ্চিত হোন
ভারি কাঠ কিংবা হালকা অ্যালুমিনিয়ামের আসবাবপত্র কিনবেন নাকি লোহা কিংবা স্টিল ব্যবহার করবেন, তা নির্ধারণ করুন। কাঠের আসবাবপত্র আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং তা ফ্যাশনেবলও বটে। আপনি যদি ভারি কোনো আসবাবপত্র ব্যবহার করতে না চান তাহলে কাঠের মসৃণ আসবাবপত্র ব্যবহার করতে পারেন। যা ঘরের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করবে।
২. বাজেট নির্ধারণ করুন
আপনি কী করে সিদ্ধান্ত নিবেন কোন আসবাবপত্র আপনার জন্য সবচেয়ে উত্তম? উত্তর হলো আপনার ‘বাজেট’। অর্থাৎ কত টাকা ব্যয় করবেন আসবাবপত্রের জন্য তা নিশ্চিত হোন। এক জিনিসের জন্য অনেক ব্যয় না করে, একই অর্থে আরো জিনিস কিনতে পারেন।
৩. ডিজাইন নির্ধারণ করুন
আসবাবপত্র কেনার আগে ঘরের সঙ্গে সামঞ্জস্য রেখে খুব সচেতন হয়ে ডিজাইন পছন্দ করতে হবে। মনে রাখবেন আপনার সামান্য ভুল সিদ্ধান্ত ঘরের সৌন্দর্য নষ্ট করতে পারে। তাই এমন ডিজাইন পছন্দ করবেন যা ফ্যাশনেবল। তবে ভিন্নভাবেও ঐতিহ্যপূর্ণভাবে ঘর সাজাতে আপনি প্রাচীনকালের ডিজাইনের আসবাবপত্র ব্যবহার করতে পারেন।
৪. থিম নির্বাচন করুন
বিশেষজ্ঞদের মতে, ঘর সাজাতে কতটুকু জায়গার প্রয়োজন এটা গুরুত্বপূর্ণ নয়, জরুরি হলো কতটা নান্দনিকভাবে ঘর সাজাবেন সেটা। তাই ঘরের সঙ্গে মানানসই আসবাবপত্র ব্যবহার করুন।
৫. আসবাবপত্র যাচাই করে কিনুন
সঠিক আসবাবপত্র কেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আসবাবপত্র ভালো করে দেখে নেওয়া। আপনি যদি কাঠের আসবাবপত্র কিনতে চান তাহলে অবশ্যই তা ঠিকভাবে ফিনিশিং করা হয়েছে তা ভালো করে দেখে কিনুন। সব সময় ব্র্যান্ডের পণ্য কেনার চেষ্টা করবেন।
৬. রুমের আকার অনুযায়ী আসবাবপত্র কিনুন
আপনার রুম যদি আকারে ছোট হয় তাহলে বড় বিছানা দিয়ে অযথা জায়গা নষ্ট করবেন না। কারণ বিছানার পাশে ছোট টেবিল ও আলমারি রাখতে হতে পারে। তাই রুমের আকার অনুযায়ী আসবাপত্র কিনলে জায়গার যথাযথ ব্যবহার নিশ্চিত হবে এবং ঘর হবে আকর্ষণীয়।
৭. ব্যতিক্রমী কিছু কিনুন
গতানুগতিক আসবাবপত্র না কিনে একটু ব্যতিক্রমী আসবাবপত্র কিনতে পারেন। যা আপনার ঘরের সৌন্দর্যকে ভিন্ন মাত্রায় ফুটিয়ে তুলবে। তবে ব্যতিক্রম বলতে যে খুব দামি হতে হবে তা নয়। আসবাবপত্রের রং এবং আকারে ভিন্নতা আনুন। এ ক্ষেত্রে প্রাচীন কালের ডিজাইনের আসবাবপত্র কিনতে পারেন।

কাঠের আসবাব পরিচ্ছন্ন রাখার টিপস

By Ripon Abu Hasnat   Posted at  7:13 AM   আসবাবের যত্ন No comments
ঘর সাজাতে বাহারি ডিজাইনের কাঠের আসবাবের তুলনা হয় না। কাঠের তৈরী খাট, চেয়ার, টেবিল ও ডেসিন থেকে শুরু করে সব ধরনের ফার্নিচার সবারই নজর কাড়ে। অভিজাত, রাজকীয়, নান্দনিক সব ধরনের বিশেষণই বেশ যায় এই কাঠের আসবাবের সঙ্গে। তবে সামান্য অযত্ন আর অবহেলার কারনে আপনার কাঠের আসবাব নষ্ট হয়ে যেতে পারে। তাই ঘরের শোভা বাড়াতে কাঠের আসবাব শুধু কিনলেই হবে না, প্রয়োজন এর সঠিক যত্ন ও পরিচ্ছন্নতা। চলুন তাহলে কাঠের আসবাব পরিচ্ছন্ন রাখার ১২টি টিপস জেনে নেই।

১. কাঠের আসবাবপত্র প্রতিদিন শুকনো ও নরম কাপড় দিয়ে মুছুন। কারণ কাঠের আসবাবের ফাঁকে ফাঁকে ধুলো জমে থাকে।

২. ভিজা কাপড় দিয়ে উডেন ফার্নিচার পরিষ্কার করবেন না। এতে আসবাবের ওপরে দাগ হয়ে যাবে।

৩. কাঠের ফার্নিচার চকচকে রাখতে চাইলে ৬ মাস অন্তর পলিশ করাতে পারেন। নানা ধরনের পলিশ একসঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন না। যে কোনো এক ধরনের পলিশ ব্যবহার করুন।

৪. ফার্নিচারে যাতে পোকামাকড়ের উপদ্রব না হয় সে জন্য ছয় মাস পর পর নিম তেল স্প্রে করুন।

৫. পোকামাকড়ের উপদ্রব হলে সেই ফার্নিচার আলাদা করে রাখুন। এরপর ব্যবস্থা নিন।

৬. রোদের মধ্যে কাঠের আসবাব রাখবেন না। এতে কাঠের রঙ নষ্ট এবং হালকা হয়ে যাবে। এ ছাড়া কড়া রোদের তাপে কাঠে ফাটলও ধরতে পারে। ঘরের মধ্যে খুব রোদ এলে ভারি পর্দা ব্যবহার করুন।

৭. কাঠের টেবিলের উপরে সরাসরি পানির গ্লাস রাখবেন না। ট্রে ব্যবহার করুন গ্লাস রাখার জন্য। তা না হলে পানি লেগে কাঠ নষ্ট হয়ে যাবে।

৮. অতিরিক্ত ঠাণ্ডা বা গরম এরকম বদ্ধ জায়গায় কাঠের আসবাব স্টোর করবেন না। এতে কাঠ নষ্ট হয়ে যাবে।

৯. ফার্নিচার এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর সময় খেয়াল রাখুন ফার্নিচারের জয়েন্টগুলো যেন না ভাঙে।

১০. গরম পাত্র রাখলে অনেক সময় কাঠের রঙ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে নরম কাপড়ে কর্পূর বা মিনারেল স্পিরিট দিয়ে ঘষতে থাকুন। দাগ উঠে যাবে।

১১. কাঠের মধ্যে স্ক্রাচ বা আঁচড়ের মতো দাগ হলে ম্যাচিং স্যু পলিশ ব্যবহার করতে পারেন।

১২. সিগারেটের ছাই পড়ে দাগ হলে স্ক্র্যাচ কনসিলিং পলিশ ব্যবহার করুন। খুব গরম পাত্র টেবিলের ওপর রাখবেন না। এতে কাঠের রঙ নষ্ট হয়ে যাবে, আসবাবের ওপর স্থায়ী দাগ বসে যাবে। টেবিল ম্যাট ব্যবহার করুন।

Tuesday, January 16, 2018

Regal Furniture- affordable furnirure

By Ripon Abu Hasnat   Posted at  11:18 AM   ফার্নিচার কোম্পানি No comments
BBML is a sister concern of RFL. Among a lot of products, BBML has added REGAL Furniture in its product category. Regal as a brand already attracted the customer's attention. Regal is a very sophisticated brand at present. We face huge demand every month. But Regal brand established in 2012, in this short period of time Regal has been a popular brand to the mass.

Some features of our products.- Completely Knockdown (CKD) Furniture
- Modern and Slim Look
- Durable & User-Friendly
- Furniture with Groove Design
- 100% Termite Proof
- 1 Year Service Warranty


Factory Details:
Regal Furniture has three individual furniture manufacturing industries in Bangladesh. One is situated in Rupgonj, Narayangonj which area is approximate 2 lacs square feet and another two factories are situated in Gawsia, Narayangonj which area is approximate 1.25 lacs square feet.

Selection is done based on merits and qualifications. Everyone has got clear-cut job descriptions and got equal opportunity to contribute and share their ideas and thoughts to grow in the company
Employees are rewarded with salary, commission and incentives as per standards. Workers and staffs are provided with free and subsidized food from the factory and office cafeterias.

Factory Environment:
Regal Furniture are very conscious about Fire extinguishing, we have strong fire extinguishing unit in our factory arena. Employees’ health and hygiene are taken out most care with full-time adequate numbers of Doctors, nurses and other medical supports.

Regal Furniture ensures clean and well air existing environment in their factory which is one of the biggest priority of them. To develop the human skills, both on the jobs and off the jobs trainings are constantly being provided to all the workers and staffs.

OTOBI - House of World Class Furniture

By Ripon Abu Hasnat   Posted at  11:06 AM   ফার্নিচার কোম্পানি 1 comment
“OTOBI – means forest and is a Bengali word chosen by Late Nitun Kundu, one of the most renowned artist and sculptor and also the founder of Otobi Limited.”

Otobi, the leading furniture manufacturer and retailer in Bangladesh is the most preferred lifestyle solution brand because of its constant innovations, advanced technological expertise, manufacturing capacity in the widest range of furniture categories, largest distribution network and time tested service reputation. 

From humble beginnings in 1975 in the corporate furniture realm to the spectacular escalation into the lifestyle giant that it is now, Otobi's story of success spans over four decades. With creative reinvention pulsating through the entire organization, Otobi has integrated the entire furniture solution platform in home, office, industrial and interior design through its operation. 

Nitun Kundu, founder and late chairman started this organization with the urge to create products that none other could do. Now Otobi has turned into an institution of creativity and inspiration containing 5,120 members with the same intention as the maestro.

OTOBI started its journey in 1975 as a studio by Mr. Nitun Kundu, one of the best artists and sculptor of Bangladesh of the 20th Century, for making objects of artistic value. Later the studio turned into a workshop for innovative objects which subsequently turned into a workshop for manufacturing modern furniture. Being the only local manufacturer of modern furniture, OTOBI immediately gained immense popularity and established OTOBI itself as a reliable brand. OTOBI Limited was incorporated as a private limited company in September 29, 1984. 

In the last 39 years, OTOBI has established itself as the leading and the most innovative branded furniture manufacturer of the country. The company holds the Market Leader position in the branded furniture manufacturing and marketing sector. 

OTOBI currently holds around a million square feet of factory space laid out in its three state of the art manufacturing facilities namely Mirpur Factory (100,000 sft), Shyampur Factory (300,000 sft), and Savar Factory (600,000 sft). The integrated manufacturing facilities in these factories capable to produce extensive and intriguing lines of laminated board, mild steel, plastic, and wood based products. Beyond that, OTOBI Limited has given attention to meet the expanding demand of traditional Solid Wood products, Wooden Doors/Flush Doors, MDF Furniture, PVC Doors, Mattress, Plywood, and MFC boards through its extended projects located at Village-Akran, P.O. Birulia, P.S. Savar, Dhaka. 

A special feature of OTOBI products is that extensive care is taken to combine functional utility with elegance, keeping in view the efficient use of floor space. OTOBI is now equipped with state-of-the-art machines and technology to manufacture all kinds of sophisticated furniture including hospital furniture and other such items. 

Since inception, OTOBI has always deliberated vertical integration (with a balanced linkage) to maximize its control over the production quality facilitated by its increasing demand and business volume in the marketplace. As a result, with an enormous production capacity with superior quality control, production monitoring systems, and technology research; OTOBI enhanced its readiness to serve local as well as international markets with top notch quality promise backed by its sheer focus on Kaizen and 5-S System in the supply chain process. 


Monday, January 15, 2018

ছোট রুমের জন্য উপযোগী আসবাবপত্র

By Ripon Abu Hasnat   Posted at  9:04 AM   ঘর সাজানো No comments
ছোট ঘর কোনো ভাবেই সাজিয়ে শান্তি পাওয়া যায় না। যেভাবেই সাজান না কেনো শুধু গ্যাঞ্জাম ও অগোছালো লাগে। ছোট বাড়িতে পরিবার নিয়ে আরামে বাস করাটাই বেশ ঝামেলা, তার ওপরে আসবাবপত্র ঠিক করে না গোছানো গেলে তো ঘরে টেকাই যায় না! আপনার বাড়িও যদি দরকারের তুলনায় ছোটই হয়, তাহলে চিন্তার কিছু নেই। দেখে নিন ছোট ঘরে কী কী আসবাবপত্র রাখলে ভীষণ উপকারে আসবে।

বিছানার নিচে ড্রয়ার: 
সাধারণত বক্স খাট ধরণের বিছানা সবাই পছন্দ করেন না। কিন্তু বিছানার নিচে ড্রয়ার থাকলে তা খুব জায়গা বাঁচায়। বিশেষ করে কাঁথা, মশারি, এক্সট্রা বালিশ এসব চোখের আড়ালে রাখার জন্য এই ধরণের বিছানা খুব ভালো। 

ঝুলন্ত র‍্যাক: 
কাপড় চোপড় রাখার জন্যই মূলত সবচাইতে বেশি আসবাব কেনা হয়ে থাকে। ঘরে যদি এমন কোনো কর্নার থাকে যা অন্যদের চোখের একটু আড়াল, তবে সেখানেই একটি র‍্যাক বা নিদেনপক্ষে একটি রড সেট করে তাকে হ্যাঙ্গার রাখার স্টোরেজ হিসেবে চমৎকার সদ্ব্যবহার করতে পারেন। সবসময় ব্যবহারের কাপড় রাখার জন্য এগুলো দারুণ।

নেস্টিং টেবিল: 
নামটা অপরিচিত লাগাই স্বাভাবিক। নেস্টিং টেবিল হলো তেমন টেবিল, একটা নিচে আরেকটা করে অনেকগুলো টেবিল বা টুল ঢুকিয়ে রাখা যায়। একটি বড় টেবিলের নিচে একটু ছোট একটা টেবিল, তার নিচে আরেকটু ছোট একটা টেবিল এভাবে কম জায়গাতেই অনেকগুলো টেবিল রাখতে পারবেন। আর দরকারের সময়ে বের করে অতিথিদের খাবার পরিবেশন করতে পারবেন, বসতেও দিতে পারেন।

ফ্লোটিং শেলফ: 
ভাবুন তো, বই, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি, শোপিস, ঘড়ি, টব ইত্যাদি রাখার জন্য শোকেস অথবা বুক শেলফ না কিনে যদি দেয়ালেই একটা শেলফ লাগিয়ে ফেলা যায় তবে কী অনেকটা জায়গা বেঁচে যায় না? শুধু জায়গা বাঁচানো নয়, দেয়ালে আটকানো এসব তাক দেখতেও খুব মডার্ন লাগে। ঘরটাকে আগের মতো আর ছোট লাগে না।

বড় আয়না: 
ছোট ঘরকে বড় দেখানোর জন্য অনেকেই আয়না ব্যবহার করে থাকেন। এই পদ্ধতিটি খুব কার্যকর। বেশ বড়, দেয়াল জোড়া আয়নাও ব্যবহার করতে পারেন। আর আয়নার সামনে অন্য কোনো আসবাব রেখেও জায়গাটির সদ্ব্যবহার করতে পারেন।

ট্রলি টেবিল: 
এমন টেবিল কিনতে পাওয়া যায় যাতে কয়েকটি তাক আছে আবার নিচে ট্রলির মতো চাকা লাগানো। জায়গা বাঁচানোর জন্য এগুলো অসাধারণ। অতিথি এলে এতেই নাশতা দিতে পারবেন, আলাদা ট্রে এবং টেবিল লাগবে না। অন্য সময়ে বিভিন্ন কৌটা, থালাবাসন এটা সেটা রাখতে পারেন, রাত্রে নাইট স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারেন।

ঝুড়ি: 
বিভিন্ন রকমের, নানান ডিজাইনের রংবেরঙের ঝুড়ি কিনতে পাওয়া যায় বেশ কম দামেই। হরেক রকমের টুকিটাকি রাখার জন্য ব্যবহার করতে পারেন এসব ঝুড়ি। একের ওপর একটা, বিছানা বা টেবিলের নিচেও রেখে দিতে পারেন এগুলো, জায়গা অনেকটাই বাঁচবে।

ছোট বাথরুমকে বড় বানান

By Ripon Abu Hasnat   Posted at  8:58 AM   ঘর সাজানো No comments
আমাদের শহরের আধুনিক ডিজাইনে গড়া বাড়ি বা ছোট্ট ফ্ল্যাটগুলোতে বসা বা শোবার ঘরই থাকে অনেক ছোট। আর সেখানে আপনি একটা বড় বাথরুম পাবেন এমনটা আশা করাও ঠিক না। আপনার নিজের বাড়ি না হয়ে যদি ভাড়া বা রেডি ফ্ল্যাট কিনে থাকেন তাহলে তো বড় বাথরুম পাবেন না এটাই স্বাভাবিক। যদি আপনার নিজের বাড়ি বা নিজেদের ডিজাইন করা বাড়ি হয় তাহলে হয়তো আপনি মনের মতো বাথরুম পেতে পারেন। তবে এই ছোট বাথরুমগুলোকে বড় দেখান যায় একটু বুদ্ধি খাটিয়ে। আসুন তাহলে জেনে নিই, ছোট বাথরুম বড় দেখানোর কৌশলগুলো।

বাথরুমে হালকা রং ব্যবহার করার চেষ্টা করুন। বাথরুমে কন্ট্রাস্ট রঙ ব্যবহার করা থেকে বিরত থাকুন। সাদা রং আপনার বাথরুমকে বড় দেখাবে। সাদা রং ব্যবহার করতে না চাইলে হালকা যে কোন রং ব্যবহার করুন। তবে হ্যাঁ অব্যশই একরঙা হতে হবে।

বাথরুমে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করুন। আপনি যদি সবচেয়ে উচ্চ তলায় থাকেন তবে বাথরুমের সিলিংটা কাঁচের তৈরি করুন। এটি বাথরুমের আলোর নিশ্চয়তা দেবে। যদি সিলিং কাঁচের তৈরি করা সম্ভব না হয় তবে একটি বড় জানলা রাখুন। যেখান দিয়ে আলো আসবে বাথরুমে। সিলিং-এ রং হালকা ব্যবহার করুন। সাদা হবে সবচেয়ে ভালো। 

বাথরুমে বড় আয়না ব্যবহার করুন। এটি বাথরুমকে বড় দেখাবে। দিনের আলোতে বাথরুমে সূর্যের আলোর প্রতিফলন হবে, যা অনেক বেশি দৃষ্টিনন্দন মনে হবে এবং প্রাকৃতিক একটা আমেজ থাকবে। 

বাথরুমে যতটা সম্ভব কম আসবাবপত্র ব্যবহার করুন। আসবাবপত্র আপনার বাথরুমের জায়গা নষ্ট করবে। চাইলে দেয়ালজুড়ে কেবিনেট তৈরি করে নিতে পারেন। এতে প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন তার সাথে সাথে বাথরুমও দেখাবে অনেক সুন্দর।
 
ছোট বাথরুমে বাথটাব না রাখাই ভালো। তাও যদি বাথটাব রাখতে চান তবে বাথরুমের কোনো একটা কোণ বেছে নিন। এতে কোনো টাইলেস ব্যবহার করবেন না। আর শাওয়ার কেস তৈরি করতে চাইলে তা দেয়ালের এক পাশে লাগাতে পারেন। আর যদি সম্ভব হয় শাওয়ার কেসটি চারপাশে কাচঁ দিয়ে ঘিরে দিতে পারেন। আপানর বাথরুম বড় দেখানোর সাথে সাথে এটি আপনার বাথরুমকে করবে আকর্ষণীয়।

Friday, January 12, 2018

ফার্নিচারের রকমফের

By Ripon Abu Hasnat   Posted at  8:18 PM   আসবাব No comments
পৃথিবীতে যুগে যুগে প্রাচীনকাল থেকেই মানুষ যখন গুহাবাসী ছিল তখন থেকেই দৈনন্দিন ব্যবহারের জন্য মানুষ বিভিন্ন প্রকারের আসবাবপত্র নির্মাণ ও ব্যবহার শুরু করে। কিন্তু তৎকালীন সময়ে সাধারণত গুহায় খোদাই করে অথবা পাথরের বিভিন্ন অংশকেই আসবাবপত্র হিসেবে ব্যবহার করা হত। এমন কি, মিসরের বিভিন্ন প্রাচীন নিদর্শন থেকেও পাথরের তৈরি আসবাবপত্র ব্যবহারের সুস্পষ্ট প্রমান পাওয়া যায়। তবে তাদের বিশালাকার দেহ ও নির্মাণশৈলীতে পারদর্শিতার কারনে তাদের বসতি নির্মাণের ক্ষেত্রে যেমন রুচির পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের আসবাবপত্রের নির্মাণেও রুচির পরিচয় পাওয়া যায়। 

যুগের বিবর্তনের ফলে মানুষের যখন ধীরে ধীরে রুচির পরিবর্তন হতে শুরু করল, তখন মানুষ ধীরে ধীরে গাছের কাঠ কেটে আসবাবপত্র বানাতে শুরু করল। কাঠের তৈরি আসবাবপত্র টেকসই হওয়ার সুবাদে, খুব দ্রুতই তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এমনকি আজ কয়েক শতাব্দী অতিবাহিত হওয়ার পরও, আসবাবপত্রের মধ্যে কাঠের তৈরি আসবাবপত্রই চাহিদার অন্যতম শীর্ষে অবস্থান করছে। তবে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ ও পরিবেশের উপর বিরূপ প্রভাব এবং অর্থনীতির অস্থিশীলতার কারনে বিংশ ও একবিংশ শতাব্দীতে এসে, কাঠের সাথে বিভিন্ন উপাদান ও কাঠ ব্যতিত বিভিন্ন আসবাবপত্রের নির্মাণ ও বাজারজাতকরন শুরু হয়। যেমনঃ প্লাইউড, পার্টিকেল বোর্ড, ফাইবার বোর্ড, এলুমিনিয়াম ইত্যাদি। আসুন জেনে নেই, কিছু ফার্নিচারের সংক্ষিপ্ত বিবরণ।

কাঠের আসবাবপত্রঃ 
নাম থেকেই বুঝা যায়, কাঠ থেকে এই আসবাবপত্র তৈরি করা হয় বিধায় একে কাঠের আসবাবপত্র বলা হয়। তবে বিশেষভাবে জানা দরকার, বর্তমানে অনেক উপাদান দেখতে হুবহু কাঠের মত মনে হলেও সেগুলো শুধুমাত্র কাঠ থেকে তৈরি করা হয় না। আর তাই কাঠের আসবাবপত্র বলতে শুধুমাত্র গাছ থেকে সরাসরি সংগৃহীত কাঠের মাধ্যমে তৈরি আসবাবপত্রকে বুঝায়।

প্লাইউডের আসবাবপত্রঃ 
গাছ থেকে সংগৃহীত কাঠকে প্রথমে নির্দিষ্ট মাপে গুড়া করে এর সাথে আঠালো পদার্থ দিয়ে বোর্ড বা শীট আকারে কাঠামো তৈরি করা হয়। এরপর ভিনার দিয়ে এর বাহ্যিক আবরন তৈরি করে একে মসৃণ করা হয়। আর পরিশেষে নির্দিষ্ট চাহিদা অনুযায়ী বোর্ড বা শীট থেকে কেটে নির্দিষ্ট আসবাবপত্র তৈরি করা হয়।

পার্টিকেলের আসবাবপত্রঃ 
কাঠের আঁশ এবং অব্যবহৃত কাঠের গুড়াকে একত্র করে আঠালো পদার্থের সাথে বিশেষ মেশিনে উচ্চমাত্রার চাপ ও তাপ প্রয়োগ করা হয়। এরপর তার উপরের অংশে সরাসরি রঙ প্রয়োগ করে পুনরায় তাপ প্রয়োগ করে তা মিলিয়ে দিয়ে বোর্ড বা শীট আকারে বের করা হয়।

ফাইবার বোর্ডঃ
এটি প্রায় ৭০ শতাংশ পার্টিকেল বোর্ডের মতই। শুধু বিশেষ পার্থক্য হচ্ছে একে আঠা ছাড়াই চাপ ও তাপের মাধ্যমে কিছুটা শক্ত করে উপরে ভিনার শীট দিয়ে একে ব্যবহার উপযোগী কয়ারা হয়।

লেমিনেটেড কাঠঃ 
লেমিনেটেড কাঠ সাধারণত দুর্বল প্লাইউডের অপর নাম। যদিও এর সাথে প্লাইউডের উপাদান ছাড়াও অতিরিক্ত কাঠের আঁশ যুক্ত করা হয় তবুও এর স্তর প্লাইউডের থেকে অধিক চিকন হয়ে থাকে।

বেতের আসবাবপত্রঃ 
বাঁশের দুর্বল অংশ থেকে এই আসবাবপত্র তৈরি করা হয়। সহজে স্থানান্তর এবং দামে সস্তা হওয়ার কারনে, ষাট থেকে আশির দশকে এই আসবাবপত্রের ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়। তবে নব্বইয়ের দশক থেকে অর্থনীতির হঠাৎ পরিবর্তনের ফলে এর চাহিদা দ্রুত কমতে থাকে। শৌখিন ব্যক্তি ছাড়া বর্তমানে এর ব্যবহার খুব একটা লক্ষ্য করা যায় না।

এলুমিনিয়ামের আসবাবপত্রঃ 
কাঠের আসবাবপত্রের তুলনায় অধিক মুল্ল্যের পার্থক্য, বার্নিশ বা রঙের ঝামেলা মুক্ততা, পানিতে নষ্ট না হওয়া এবং টেকসই হওয়ার কারনে খুব সহজেই এটি জনপ্রিয়তা লাভ করেছে এবং এখনও ধীরে ধীরে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এর প্রদান সমস্যা হচ্ছে এতে বিভিন্ন ধরনের রঙ পছন্দে সীমাবদ্ধতা থাকে।

প্লাস্টিকের আসবাবপত্রঃ 
ক্রমবর্ধমান প্লাস্টিক উৎপাদনের সুবাদে, টেকসই ও দামে সস্তা হওয়ার কারনে খুব সহজেই প্লাস্টিকের আসবাবপত্র বাজারে স্থান দখল করে নেয় এবং এখনও ধীরে ধীরে আরও দ্রুত বাজারে ব্যপক চাহিদা সৃষ্টি করছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং পছন্দমত বিভিন্ন রঙ পছন্দের সুবিধার করনে, অনেকেই একে ভবিষ্যতে আসবাবপত্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছে।

উপরোক্ত বিভিন্ন ধরনের উপাদানের তৈরি আসবাবপত্রই সাধারনত বর্তমানে বাজারে অধিক প্রচলিত এবং সারাবিশ্বে ব্যবহারের তারতম্য এবং চাহিদার উপর ভিত্তি করে, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের আসবাবপত্র ব্যবহার করা হয়। আর এই ব্যবহারের চাহিদা এবং ক্ষেত্রের উপর নির্ভর করেই সাধারণত আসবাবপত্রের গঠন ও কাঠামোও ভিন্ন হয়ে থাকে। আর সে অনুসারেই আসবাবপত্রের নামও নির্ধারণ করা হয়, আমাদের দেশে প্রচলিত ফার্নিচার গুলোর মধ্যে রয়েছে – খাট, চেয়ার, টেবিল, সোফা সেট, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সেক্রেটেরিয়েট টেবিল, আলমারি, ওয়াল শো-কেস, টি-টেবিল, ফাইল কেবিনেট, মিটসেফ, ওয়্যারডোব, ইজি চেয়ার, টিভি স্ট্যান্ড, দোলনা সেট, বুক সেলফ। কিচেন ফার্নিচার গুলোর মধ্যে রয়েছে – কর্ণার রেক, বটম মাউন্টেড পুল ড্রয়ার, স্পুন এন্ড ফর্ক হ্যাঙ্গার, স্পুন এন্ড প্যান হ্যাঙ্গার, ওয়াশ বিম, কর্ন সুইভাল রেক ইত্যাদি।

আপনার ঘরের জায়গা, আপনার রুচি ও চাহিদা অনুযায়ী, আপনি আপনার পছন্দের আসবাবপত্র সাজিয়ে নিতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে, যেন অতিরিক্ত আসবাবপত্রের কারনে ঘরের সৌন্দর্য নষ্ট না হয় কারন বর্তমানে পুরানো এবং গতানুগতিক অধিক ডিজাইন ও কারুকার্যের আসবাবপত্রের বদলে, অল্প আসবাবপত্র যথাযথ সাজিয়ে ঘরের সৌন্দর্য বৃদ্ধির দিকে অধিক জোর দেওয়া হয়। তাই আপনার পছন্দনীয় স্বল্প আসবাবপত্রের মাধ্যমেই আপনার ঘরের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন।

বাঁশ-বেতের আসবাবপত্রের দর-দাম

By Ripon Abu Hasnat   Posted at  7:56 PM   বেতের ফার্ণিচার No comments
বর্তমানে বাঁশ-বেতের আসবাবপত্রে রং ও ডিজাইনে এসেছে ভিন্নতা। যা আপনার বসার ঘরের সৌন্দর্যটাই বদলে দিতে পারে। শুধু বসার ঘর কেন আপনার বাড়ির বেডরুম, ডাইনিং, বারান্দা, বাড়ির লোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের শো-পিস তৈরি হচ্ছে বেত ও বাঁশ দিয়ে। আর এগুলো দেখতে যেমন সুন্দর, ব্যবহারেও তেমনি আরামদায়ক। আর দামও হাতের নাগালে।

যেখানে পাওয়া যাবে
রাজধানীর বনানী এলাকায় বেশ কয়েকটি বেতের ফার্নিচারের দোকান রয়েছে। এছাড়া পান্থপথ, গ্রীন রোড, বাড্ডা, নতুন বাজার, গুলশান মার্কেট, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর টাউনহল ও উত্তরা মাসকাট প্লাজায় বাঁশ ও বেতের ফার্নিচারের দোকান রয়েছে। আপনি যেখান থেকেই বাঁশ ও বেতের ফার্নিচার কিনুন না কেনো দেখেশুনে দামাদামি করে তারপর কিনুন। আর কেনার সময় মনে রাখবেন বাঁশ ও বেতের আসবাবপত্রের দাম নির্ভর করে সাইজ, ডিজাইন ও কাঁচামালের কোয়ালিটির উপর।

বসার মোড়া ১ থেকে ২ হাজার টাকা, ডাইনিং টেবিল ১৫ থেকে ৪০ হাজার টাকা, সোফার সেট ১৫ হাজার থেকে ২ লাখ টাকা, বাচ্চাদের দোলনা ৩ থেকে ৬ হাজার টাকা, খাট ও ডিভান ৫ থেকে ২৫ হাজার টাকা, ওয়ারড্রব ২২ থেকে ৩৫ হাজার টাকা। ফ্রুট বাস্কেট ও ডালাকুলারা দাম পড়বে ৫শ থেকে আড়াই হাজার টাকা।

যদি আপনার বাসা এসব ফার্নিচার দিয়ে সাজাতে চান তবে ঘুরে আসুন একবার বাঁশ ও বেতের ফার্নিচারের দোকান থেকে। আপনার রুচি ও পছন্দ মত আসবাবপত্র নিয়ে আসুন। আর ঘরটাকে সাজান মনের মতো করে।

মনের মতো ঘর সাজান বেতের ফার্নিচার দিয়ে

By Ripon Abu Hasnat   Posted at  7:50 PM   বেতের ফার্ণিচার No comments
শহর-নগরের এই যান্ত্রিকতার ভিড়ে সবার মন চায় গ্রামীণ সে ঐতিহ্যের ডিজাইন দিয়ে ঘর সাজাতে। কিন্তু এসব ফার্নিচারের দাম বেশি হওয়ার কারণে অনেকের মনের আশা মনে মধ্যেই থেকে যায়। তবে এখন আর মন খারাপ করার কিছুই নেই। দামে সস্তা, দেখতে ভাল, ডিজাইন সুন্দর এমন সব বাঁশ, সুন্দরবনের বিভিন্ন গাছ ও বেতের তৈরি ফার্নিচার দিয়ে আপনি মনের মতো করে ঘর সাজাতে পারেন।

বেত বা বাঁশের তৈরি বাহারি ডিজাইনের এসব আসবাবপত্র ও ফার্নিচার এখন মধ্যবিত্ত কিংবা নিম্নমধ্য বিত্তের মধ্যে নেই, এখন অনেক ধনী পরিবারের লোকেদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এসব ফার্নিচার ও আসবাবপত্র।

দিন বদলের সাথে সাথে পরিবর্তন এসেছে মানুষের চাহিদা এবং রুচির। আধুনিক স্টাইলে এবং ঐতিহ্যকে ধরে রাখতে বাসাবাড়িসহ অফিসগুলোতেও ব্যবহার করা যেতে পারে বেতের সব ফার্নিচার। বেতের ফার্নিচার ব্যবহার হয়ে আসছে অনেক দিন আগে থেকেই। তবে নিত্য নতুন ডিজাইন, টেকসই ও হালকা, বহনে সুবিধা হওয়ার কারণে বর্তমানে বৃদ্ধি পাচ্ছে এর চাহিদা।

বেত ও বাঁশের জন্ম :
বেত ও বাঁশ একটি প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিকভাবেই এর জন্ম হয় ঝোপ-ঝাড় ও জঙ্গলে। তেমন কোনো লালনপালন ছাড়াই এটি অন্যান্য জঙ্গল গাছের মতোই বেড়ে উঠে। এর গোড়া কেটে ফেললে পুনরায় নতুন বেতের ডাল জন্ম নেয় এর মূল কাণ্ড থেকে।

জন্ম ও আমদানির স্থান :
বাংলাদেশের সুন্দরবন, সিলেট, চিটাগাং, খুলনা ও বরিশাল অঞ্চলে বেত জন্মে। এখন বাংলাদেশের ঐ সকল স্থানে এ সকল ফার্নিচারের কাঁচামাল না জন্মানোর কারণে মিয়ানমার, ইন্দোনেশিয়া থেকে কিছু কিছু বেত আমদানি করা হচ্ছে।

বেত ও  বাঁশের তৈরি ফার্নিচার এবং আসবাবপত্র :
বেতের সিঙ্গেল ও ডাবল দুই সাইজের সোফা, টেবিল, আলমারি, দরজা-জানালার পর্দা, বেতের রুম পার্টিশন, ইজি চেয়ার, বেতের আয়না, বসার মোড়া, লন্ড্রি বাক্স, নানা ধরনের ঝুড়ি, বিভিন্ন প্রকারের ডালা, দোলনা, ট্রে সেট, মহিলাদের বেনিটি ব্যাগ, নানা ধরনের বিচিত্র আকৃতির বিভিন্ন প্রকার ফার্নিচার ও আসবাবপত্র সামগ্রী পাওয়া যায়।

দর-দামঃ
বেতের সিঙ্গেল ও ডাবল দুই সাইজের সোফা ১০ থেকে ৩০ হাজার টাকা, টেবিল ১ হাজার থেকে ৩ হাজার টাকা, বেতের রুম পার্টিশন ২ হাজার থেকে ৫ হাজার টাকা, ইজি চেয়ার ১ হাজার ৩ হাজার টাকা, বেতের আয়না ৫০০ থেকে এক হাজার টাকা, বসার মোড়া ২০০ থেকে ৫০০ টাকা, লন্ড্রি বাক্স ৮০০ থেকে হাজার টাকা, নানা ধরনের ঝুড়ি ১০০ টাকা থেকে ৮০০ টাকা, বিভিন্ন প্রকারের ডালা ১০০ টাকা থেকে ৬০০ টাকা, দোলনা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা, ট্রে সেট ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা, মহিলাদের বেনিটি ব্যাগ ২০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বর্ষায় কাঠের আসবাবের যত্ন

By Ripon Abu Hasnat   Posted at  11:29 AM   আসবাবের যত্ন No comments
বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হয়। তাই, ঘরে সবসময় কেমন যেন একটা স্যাঁৎসেঁতেভাব থাকে। কখনও কখনও বৃষ্টির জল ঢুকে ভিজিয়ে দেয় ঘরের আসবাব। জল লেগে নষ্ট হওয়ার ভয়ে আজকাল অনেক বাড়িতেই আধুনিক বেলজিয়াম কাচ বা রট আয়রনের আসবাব ব্যবহার করা হয়। যাই হোক না কেন, কাঠের তৈরি কোনও না কোনও আসবাব প্রায় সকলের বাড়িতেই থাকে। সারা বছর সেভাবে নজর না দিলেও বর্ষার স্যাঁৎসেঁতে আবহাওয়ায় সেগুলির আলাদা যত্নের প্রয়োজন হয়। কীভাবে খেয়াল রাখবেন কাঠের তৈরি আসবাবের? আজ থাকল তারই হদিশ-

জানলা বা দরজার সামনে কাঠের আসবাব রাখবেন না। দূরে কোথাও রাখুন। যাতে , কোনও ভাবে জলে না ভেজে। কারণ, বৃষ্টির জলের সংস্পর্শে এলে ক্ষতি হত পারে কাঠের।  

বর্ষায় কাঠে পচন ধরার সম্ভাবনা থাকে। কাঠের আসবাবের ক্ষতি না চাইলে দু’বছরে একবার পালিশ করে নিন। ফলে, আসবাবে থাকা ছোটো ছোটো ছিদ্রগুলির মুখ বন্ধ হয়ে যাবে। সহজে নষ্ট হবে না।

মাটি থেকে সামান্য উপরে রাখুন কাঠের চেয়ার, টেবিল বা আলমারি। নিচে ইঁট বা ওই জাতীয় কিছু রেখে দিন। সরাসরি মেঝেতে রাখলে ভেজাভাবের কারণে ক্ষতি হতে পারে আসবাবের।

এয়ার কন্ডিশনার ঘরের আর্দ্রতাকে নিয়ন্ত্রণে রাখে। কাঠের আসবাবের জন্য যা খুবই প্রয়োজন। এয়ার কন্ডিশনার চালান মাঝেমধ্যে।

আর্দ্রতা শুঁষে নিয়ে বর্ষাকালে কাঠের দৈর্ঘ্য বেড়ে যায়। সেই কারণেই কখনও কখনও দরজা বা ড্রয়ার একবার আটকালে আর খুলতে চায় না। এই সমস্যা থেকে মুক্তি পেতে তেল বা মোম জাতীয় পদার্থ মাখিয়ে রাখুন কাঠের গায়ে। 

ন্যাপথলিন আর কর্পূর স্যাঁতস্যেঁতে ভাব দূর করার জন্য দারুণ কার্যকরী।  তাছাড়া, পোকামাকড় থেকে রক্ষা করার ক্ষমতাও রয়েছে। নিমপাতা বা লবঙ্গও একই কাজ করে। তাই, কাঠের আলমারি বা শো-কেসে রেখে দিন কয়েকটি ন্যাপথলিন বল বা নিমপাতা।

বাজারচলতি একরকম স্প্রে আছে, সেটি ব্যবহার করলে ভেজাভাব থেকে রক্ষা করা যায় কাঠের সামগ্রীকে। ফলে, টেকে অনেক বেশিদিন।

ঘর পরিষ্কার রাখুন। কাঠের আসবাবের পিছনে, নিচে ও কোনায় অনেক সময় ময়লা জমে থাকে। বর্ষাকালে নিয়মিত পরিষ্কার করলে ক্ষতির আশঙ্কা অনেক কম থাকে। 

ভেজা কাপড় দিয়ে কাঠের আসবাব পরিষ্কার করবেন না। শুকনো পরিষ্কার কাপড় ব্যবহার করে ধুলো পরিষ্কার করুন। নাহলে, ধুলো জমে আস্তে আস্তে নষ্ট হতে থাকে কাঠের স্বাভাবিক সৌন্দর্য। 

বর্ষাকালে কাঠের আসবাব রং করা বা নতুন করে তৈরি না করাই ভালো। কারণ, রং সহজে শুকোতে চায় না। ফলে, ক্ষতি হয় কাঠের তৈরি আসবাবের। তাই, এ সময় সাজানোর চেষ্টা না করে পরিষ্কার রাখার দিকে নজর দেওয়া সবথেকে জরুরি। 

গৃহ সজ্জায় আসবাবের যত্ন

By Ripon Abu Hasnat   Posted at  11:19 AM   আসবাবের যত্ন No comments
আসবাবের যত্ন বলতে অনেকেই নিয়মিতভাবে আসবাব পরিষ্কার করা বা এর উপরে পড়া ধুলোর আস্তরণের সাফাইটাকেই বোঝেন। কিন্তু এর বাইরেও আছে অনেক বিষয়। আগ্রহী পাঠকদের কথা মাথায় রেখে এখানে তুলে ধরা হলো আসবাবের যত্নআত্তি’র এমনই কিছু কৌশলের কথা।

বাসস্থানের স্বপ্ন সবাই মনের মনিকোঠায় লালন করে যে স্বপ্নটা, সেটা অনেকাংশেই সুন্দর হয়ে ওঠে একটি সাজানো গোছানো গৃহসজ্জার মাঝে। আর গৃহসজ্জার প্রাণ যে আসবাব বা ‘ফার্নিচার’ সেই আসবাবটি যদি হয় বেমানান তাহলে ঘরের পরিপূর্ণ সজ্জাতেও থেকে যায় অপূর্ণতা। আপনার বাড়ির যেকোনো আসবাবের যত্ন যদি সঠিকভাবে করা যায় তাহলে প্রতি বছর নতুন আসবাব না কিনেও ঘরের সজ্জায় বজায় রাখা যায় একটা নতুন রূপ।

ঘরের যে অংশটিতে রোদ পড়ে সেখানে কখনো কাঠের আসবাব রাখবেন না। এতে পলিশ এর রং হালকা হয়ে যাওয়া বা কাঠে ফাটল ধরার মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। কাজেই আসবাবের সামনে বা পেছনে কোনো দিকেই যেন সরাসরি রোদ এসে না পড়ে সেদিকে খেয়াল রাখুন। এজন্য প্রয়োজনে জানালায় ভারী পর্দা ব্যবহার করুন।

ডাইনিং টেবিল হোক কিংবা বসার ঘরের সেন্টার টেবিল, কখনোই এগুলোতে সরাসরি গরম জিনিস রাখবেন না। টেবিল এর উপর কোনো ক্লথ বা কাপড় না থাকলে কমপক্ষে একটি কাগজ বা কোস্টার বিছিয়ে তার উপর গরম জিনিস রাখুন। একই ভাবে পানির গ্লাস বা তরল কোনো কিছু রাখতেও একই ধরনের সাবধানতা অবলম্বন করুন।

অনেকের বাসস্থানেই আসবাবের একটি বড় শত্রু হিসেবে দেখা দেয় নানা রকম পোকামাকড় যেমন কাঠকাটুনি বা ঘুণপোকার উপদ্রব। বিশেষ করে যাদের বাড়িতে কাঠের আসবাবের পরিমাণ বেশি তাদেরকে এই সমস্যায় পড়তে হয় প্রায়শই। এক্ষেত্রে কাঠের আসবাবকে পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখার জন্য তাতে হালকা নিমের তেল স্প্রে করতে পারেন।

. কাঠের উপর প্রায়শই গোল রিং এর মতো দাগ পড়ে যায়। এ ক্ষেত্রে প্রথমে দাগ পড়া স্থানটি ব্লটিং পেপার দিয়ে চেপে ধরুন। তারপর ব্লটিং পেপার সরিয়ে অলিভ অয়েল বা মেয়নেজ দিয়ে দাগের উপর ঘষে শুকনো করে মুছে নিন।

. কাঠের আসবাবের উপর গরম কিছু রাখার কারণে রং নষ্ট হয়ে গেলে নরম কাপড়ে কর্পূর বা স্পিরিট নিয়ে নির্দিষ্ট স্থানটিতে ঘষে দাগ তুলে ফেলুন।

. কাঠের আসবাব বহুদিন পর পর বার্নিশ না করিয়ে বছরে, দেড় বছরে একবার করে বার্নিশ করার চেষ্টা করুন। এক্ষেত্রে পুরোনো বার্নিশ এর উপর নতুন প্রলেপ না দিয়ে পুরোনো বার্নিশ পুরোপুরি তুলে ফেলে বার্নিশ এর নতুন আস্তরণ দিন। এছাড়া বার্নিশ এর পরিবর্তে নানা টেক্সচার এর উড কালার ব্যবহার করেও আসবাবে নতুনত্ব আনতে পারেন।

কাঠের আসবাবের যত্ন

By Ripon Abu Hasnat   Posted at  11:13 AM   আসবাবের যত্ন No comments
ঘর মানে শান্তি, স্বস্তি আর একগাদা স্বপ্ন। ঘরকে স্বপ্নীল ভাষায় প্রকাশের প্রথম শব্দ সেই ঘরের আসবাব। একটি ঘরে প্রবেশ মাত্র সে ঘরের আসবাবের দিকে নজর পড়ে। তাই আসবাপত্র জোগাড় করলেই হবে না, পাশাপাশি প্রয়োজন এর সঠিক যত্ন।

ডাইনিং টেবিল হোক বা নতুন কার্বাড, আজ জেনে নিন উডেন ফার্নিচার যত্নর টিপস-

০ নিয়মিত শুকনো ও নরম কাপড় দিয়ে কাঠের আসবাবপত্র মুছুন। আসবাবের খাঁজে ধুলো যেন জমে না থাকে। ভ্যাকুয়াম ক্লিনারও ব্যবহার করতে পারেন। তবে ভিজা কাপড় দিয়ে মুছবেন না। আসবাবের ওপর দাগ হয়ে যাবে।

০ কাঠের ফার্নিচার চকচকে রাখতে চাইলে ভাল কোয়ালিটির পেস্ট ওয়্যাক্স ব্যবহার করুন। কাঠের ওপর প্রটেকটিভ লেয়ারের কাজও করবে। বছরে একবার এই পদ্ধতি ট্রাই করতে পারেন। তবে স্প্রে পলিশ বা লেশন অয়েল ব্যবহার করবেন না। আসবার তেলতেলে হলে ময়লা বেশি জমবে।

০ ২-৪ মাস অন্তর পলিশ করতে পারেন। তবে বেশি ঘন ঘন পলিশ না করাই ভাল। সব ধরনের পলিশ না করে এ ধরনের পলিশ বেছে নিন।

০ কাঠের আসবাবে যাতে পোকামাকড়ের উপদ্রব না হয় সে জন্য ছয় মাস অন্তর নিম তেল স্প্রে করা ভাল।

০ পোকামাকড়ের উপদ্রব হলে সেই ফার্নিচারটা আলাদা করে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখুন। তারপর ব্যবস্থা নিন।

০ রোদের মধ্যে কাঠের ফার্নিচার রাখবেন না। কাঠের রঙ হালকা হয়ে যাবে এবং অল্প ফাটলও ধরতে পারে। ঘরের মধ্যে খুব রোদ এলে ভারী পর্দা ব্যবহার করুন।

০ কাঠের উপর সরাসরি পানির গ্লাস রাখবেন না। উপযুক্ত কোস্টারের ওপর পানির গ্লাস রাখুন। না হলে পানিতে কাঠ নষ্ট হয়ে যায়।

০ বেসমেন্ট, গ্যারেজ বা চিলেকোঠায় ফার্নিচার রাখবেন না। কারণ অতিরিক্ত ঠান্ডা, গরম বা আবদ্ধ জায়গায় কাঠ নষ্ট হতে পারে।

০ কাঠের আসবাব এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর সময় খেয়াল রাখুন ফার্নিচারের জয়েন্ট পয়েন্টগুলো যেন ভাঙ্গা না থাকে। আসবাব সরানোর সময় শক্ত জায়গাটা ধরবেন।

স্টেন রিমুভাল টিপস

০ কাঠের ওপর প্রায়শই গোল রিংয়ের মতো দাগ রয়ে যায়। সেক্ষেত্রে মোটা ব্লটিং পেপার দিয়ে চেপে ধরুন। তারপর ব্লটিং পেপার সরিয়ে অলিভ অয়েল, মেয়নিজ দিয়ে দাগের উপর ঘষুন। শুকনো করে মুছুন। তারপর পলিশ করে নিতে পারেন।

০ স্ক্র্যাচ বা লম্বা আঁচড়ের মতো দাগ হলে ম্যাচিং স্যু পলিশ বা ফেল্ড মার্কার, ক্রেয়ন দিয়ে ঘষতে পারেন।

০ কাঠের ওপর আঠা লেগে বাসন পরিষ্কার করার স্ক্রাব বা স্টিল উল স্পিরিটে ডুবিয়ে নিন। তারপর দাগের ওপর ঘষুন। শুকনো করে মুছে পলিশ করে নিন।

০ গরম পাত্র রাখলে অনেক সময় কাঠের রঙ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে নরম কাপড়ে কর্পূর বা মিনারেল স্পিরিট দিয়ে ঘষতে থাকুন। দাগ উঠে যাবে।

০ সিগারেটের ছাই পড়ে দাগ হলে স্ক্র্যাচ-কনসিলিং পলিশ ব্যবহার করুন। খুব গরম পাত্র টেবিলের উপর না রাখাই ভাল।

উডেন ফ্লোরের মেঝে অন্দরসাজ

By Ripon Abu Hasnat   Posted at  2:57 AM   ফার্নিচারের কাঠ No comments

বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর ইন্টেরিয়র ডিজাইনের কাজ হয়ে থাকে। অফিস, বাসাবাড়ি, কটেজ, রেস্টুরেন্ট কিংবা শোরুমে চমৎকার উডেন ফ্লোরের (wooden floor) কাজ হয়ে থাকে। মেঝের সাজে উডেন ফ্লোর নতুন বিষয় না হলেও এর টেক্সচার ও ডিজাইনে যোগ হয়েছে অসংখ্য নতুনত্ব। দৃষ্টিনন্দন এসব মেঝে অন্দরসাজকে সহজেই করে তুলতে পারে আকর্ষণীয়।


উডেন ফ্লোর কী
উডেন ফ্লোর হচ্ছে কাঠের তৈরি এক প্রকার ফ্লোর ফিনিশ ম্যাটেরিয়ালস। সাধারণত টাইলসের বিকল্প হিসেবে ফ্লোরে ব্যবহার করা হয়। উডেন ফ্লোর দেখতে সুন্দর, ন্যাচারাল ও টেকসই। আভিজাত্যের প্রতীক হিসেবে অনেকেই উডেন ফ্লোর পছন্দ করে থাকেন।


প্রকারভেদ
প্রধানত উডেন ফ্লোর দুই প্রকার। যথা- আর্টিফিসিয়াল উডেন ফ্লোর ও ন্যাচারাল উডেন ফ্লোর। এমডিএফ বোর্ডের ওপর লেমিনেট করে উডেন ফ্লোর বাজারে পাওয়া যায়। দেখতে সলিড উডের মতো মনে হলেও এটি মূলত আর্টিফিসিয়াল উডেন ফ্লোর। আর্টিফিসিয়াল উডেন ফ্লোরের দাম তুলনামূলক কম। উডেন ফ্লোর বলতে মূলত সলিড উডেন ফ্লোরকেই বোঝায়। যেমন- বার্মাটেক উডেন ফ্লোর, ওক ভিনিয়ার উডেন ফ্লোর, লোহা কাঠের উডেন ফ্লোর ইত্যাদি।


সাইজ
উডেন ফ্লোর বিভিন্ন মাপের হয়ে থাকে। যেমন- দৈর্ঘ্য তিন ফুট থেকে আট ফুট, প্রস্থ তিন ইঞ্চি থেকে আট ইঞ্চি এবং পুরুত্ব আট মিলি থেকে ১৮ মিলি পর্যন্ত হয়। প্রয়োজন হলে ইচ্ছে অনুযায়ী তৈরি করা যায়। প্রতি পিস উডেন ফ্লোরে টাঙ্গ এবং গ্রুভ করা থাকে। ফিটিংয়ের সময় টাঙ্গ এবং গ্রুভ মিলিয়ে জয়েন্ট তৈরি করা হয়।


স্থায়িত্ব
কাঠের গুণাগুণের ওপর নির্ভর করে উডেন ফ্লোরের স্থায়িত্বকাল। আর্টিফিসিয়াল উডেন ফ্লোর এমডিএফ বোর্ডে লেমিনেট করা থাকে। ফলে কয়েক বছর ব্যবহার করার পর রঙ আস্তে আস্তে জ্বলে যায়। কিন্তু সলিড উডেন ফ্লোরের রঙ জ্বলে না। কাঠের মান যদি ভালো থাকে তাহলে উডেন ফ্লোরও টিকবে যুগের পর যুগ। কাঠের মূল বিষয়টা হচ্ছে সিজনিং ও ট্রিটমেন্ট। সলিড কাঠের মধ্যে সবচেয়ে সুন্দর মানের এবং আভিজাত্যপূর্ণ উডেন ফ্লোর হচ্ছে বার্মাটিক উডেন ফ্লোর, ওক ভিনিয়ার উডেন ফ্লোর, লোহা কাঠের উডেন ফ্লোর ইত্যাদি।


আমাদের দেশে বেশি পরিমাণ কাঠ পাওয়া যায়- আম কাঠ, মেহগনি কাঠ, শীলকড়ই ইত্যাদি। এ সব কাঠ যদি ভালোমতো সিজনিং ও ট্রিটমেন্ট করা যায় তাহলে টেকসই হয় ভালো। উডেন ফ্লোর ফিটিং করার পর শিরীষ পেপার দিয়ে ভালোভাবে ঘষে পলিশ করতে হয়। পলিশ করলে উডেন ফ্লোর দেখতে সুন্দর এবং ঝকঝক করে। সম্প্রতি আলট্রা ভায়োলেট কোটিং (UV coating) ব্যবহার করা হয়।


যেখানে পাবেন
উডেন ফ্লোর দেশের সবখানে পাওয়া যাবে না। বড় বড় শহর বিশেষ করে ঢাকা শহরের কিছু নির্দিষ্ট শোরুমে উডেন ফ্লোর পাওয়া যাবে। যেমন : বনানীতে (গালফ ইকো সিস্টেম, লিও কিং) ইন্টেরিয়র মার্কেট, পান্থপথ (ফার্নিচার মিউজিয়াম), হাতিরপুল প্রভৃতি জায়গায় পাবেন আপনার কাক্সিক্ষত উডেন ফ্লোর।


দরদাম
কথায় বলে জিনিস ভালো হলে তার দাম একটু বেশিই হয়। উডেন ফ্লোরও তাই। আর্টিফিশিয়াল উডেন ফ্লোরের দাম তুলনামূলক কম। ফিটিং চার্জসহ ১৮০ থেকে ২২০ টাকার মধ্যে পাওয়া যাবে। কিন্তু সলিড উডেন ফ্লোরের দাম ৫০০ থেকে এক হাজার ৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

আসবাবপত্রের সৌন্দর্য বাড়াতে করনীয়

By Ripon Abu Hasnat   Posted at  2:47 AM   আসবাবের যত্ন No comments

নিজেদের আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের সৌন্দর্য বাড়াতেও নজর দিতে হয়। আর সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা ঘরে অনেক রকম আসবাবপত্র ও শৌখিন ফার্নিচার কিনে থাকি।

এসব ফার্নিচার ঘরে একাধারে ব্যবহার করতে করতে এক সময় নষ্ট হয়ে যায়। নিয়মিত ও ভালোভাবে ফার্নিচারের যত্ন নিলে সেগুলো নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানো যায় এবং বজায় থাকে সৌন্দর্য। চলুন জেনে নেয়া যাক এর কায়দা কানুন।
১. অনেক দিনের পুরনো ফার্নিচার ভালোভাবে পলিশ করে নিলে ফার্নিচারগুলো নতুনের মতো দেখায়।
২. ফার্নিচারের সঙ্গে মিল রেখে আনুষঙ্গিক জিনিস কিনুন, যাতে দেখতে সুন্দর লাগে। যেমন, কুশন ও এর কালার।
৩. প্রতিদিন সম্ভব হলে ঘরের সব ফার্নিচার পরিষ্কার কাপড় দিয়ে মুছুন।
৪. ফার্নিচারের ওপর ধুলোবালি পড়ে থাকলে নিয়মিত পরিষ্কার করুন।
৫. হার্ডউড মানে ওকের তৈরি ফার্নিচার পরিষ্কার করতে টিক অয়েল ব্যবহার করুন। এতে ফার্নিচারের কালার বজায় থাকবে।
৬. কাঠের তৈরি ছোট কোনো ফার্নিচার কখনোই রোদে ফেলে রাখবেন না বা পানি দেবেন না। এতে জিনিসটি নষ্ট হয়ে যেতে পারে।
৭. বাঁশের তৈরি কোনো ফার্নিচার রোদে রাখবেন না। পরিষ্কার করতে পানিও ব্যবহার করবেন না।
৮. নরমাল কোনো ফার্নিচারের যদি রঙ উঠে যায় তাহলে নিজেই সেখানে একটু রঙ করে নিতে পারেন। এতে ফার্নিচারটির সৌন্দর্য বৃদ্ধি পাবে।
৯. আয়রনের তৈরি ফার্নিচার খুব সাবধানে ব্যবহার করুন। এগুলো কখনোই পানি দিয়ে পরিষ্কার করবেন না। পানি লাগলে মরিচা পড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়।
১০. আয়রনের ফার্নিচারের রঙ উঠে গেলে চেষ্টা করুন সঙ্গে সঙ্গে রঙ করে নেওয়ার। এতে আয়রন ভালো থাকবে।
১১. অ্যালুমিয়ামের ফার্নিচার স্যান্ডপেপার দিয়ে পরিষ্কার করুন। মাঝেমধ্যে পলিশ ব্যবহার করলে ফার্নিচারের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
১২. সব সময় পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ফার্নিচার মুছবেন।
১৩. ফার্নিচারের বিভিন্ন খাঁজে বেশি ধুলোবালি জমে। এসব জায়গায় ব্রাশ দিয়ে পরিষ্কার করুন।
১৪. নরম কাপড়ওয়ালা ফার্নিচার ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন।
১৫. কাঠের কোনো জিনিস পরিষ্কার করতে লেমন অয়েল ব্যবহার করবেন না। এতে কাঠের সৌন্দর্য নষ্ট হতে পারে।
এ কয়েকটি নিয়ম মেনে আসবাবপত্রের যত্ন নিলে, আবশ্যই আপনিভাবে সেটির কাঙ্খিত লক্ষ্য পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

ফার্নিচার রাখুন নতুনের মত

By Ripon Abu Hasnat   Posted at  2:40 AM   আসবাবের যত্ন 1 comment
শরীরের যত্ন, ত্বকের যত্ন, চুলের যত্ন কমবেশি সবাই করে। কিন্তু ঘরের ফার্নিচারের যত্ন কতজন নিয়মিত করেন তা বলা মুশকিল। আপনার বাড়ির যেকোনো আসবাবের যত্ন যদি সঠিকভাবে করা যায় তাহলে প্রতি বছর নতুন আসবাব না কিনেও ঘরের সজ্জায় বজায় রাখা যায় একটা নতুন রূপ। আসবাবের যত্ন বলতে অনেকেই নিয়মিত আসবাব পরিষ্কার করাকেই বোঝেন। কিন্তু এর বাইরেও আছে অনেক বিষয়। আগ্রহী পাঠকদের কথা মাথায় রেখে এখানে তুলে ধরা হলো আসবাবের যত্নের কিছু পদ্ধতি।


১. অনেকের বাসস্থানেই আসবাবের একটি বড় শত্রু হিসেবে দেখা দেয় নানা রকম পোকামাকড় যেমন কাঠকাটুনি বা ঘুণপোকার উপদ্রব। বিশেষ করে যাদের বাড়িতে কাঠের আসবাবের পরিমাণ বেশি তাদেরকে এই সমস্যায় পড়তে হয় প্রায়শই। এক্ষেত্রে কাঠের আসবাবকে পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখার জন্য তাতে হালকা নিমের তেল স্প্রে করতে পারেন।


২. ঘরের যে অংশটিতে রোদ পড়ে সেখানে কখনো কাঠের আসবাব রাখবেন না। এতে পলিশের রঙ হালকা হয়ে যাওয়া বা কাঠে ফাটল ধরার মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। কাজেই আসবাবের সামনে বা পেছনে কোনো দিকেই যেন সরাসরি রোদ এসে না পড়ে সেদিকে খেয়াল রাখুন। এজন্য প্রয়োজনে জানালায় ভারী পর্দা ব্যবহার করুন।


৩. ডাইনিং টেবিল হোক কিংবা সেন্টার টেবিল, কখনোই এগুলোতে সরাসরি গরম জিনিস রাখবেন না। টেবিলের উপর কোনো কাপড় না থাকলে কমপক্ষে একটি কাগজ বিছিয়ে তার উপর গরম জিনিস রাখুন। 


৪. কাঠের উপর প্রায়শই গোল রিং এর মতো দাগ পড়ে যায়। এ ক্ষেত্রে প্রথমে দাগ পড়া স্থানটি ব্লটিং পেপার দিয়ে চেপে ধরুন। তারপর ব্লটিং পেপার সরিয়ে অলিভ অয়েল বা মেয়নেজ দিয়ে দাগের উপর ঘষে শুকনো করে মুছে নিন।


৫. কাঠের আসবাবের উপর গরম কিছু রাখার কারণে রং নষ্ট হয়ে গেলে নরম কাপড়ে কর্পূর বা স্পিরিট নিয়ে নির্দিষ্ট স্থানটিতে ঘষে দাগ তুলে ফেলুন।


৬. কাঠের আসবাব বহুদিন পর পর বার্নিশ না করিয়ে বছরে, দেড় বছরে একবার করে বার্নিশ করার চেষ্টা করুন। এক্ষেত্রে পুরোনো বার্নিশ এর উপর নতুন প্রলেপ না দিয়ে পুরোনো বার্নিশ পুরোপুরি তুলে ফেলে বার্নিশ এর নতুন আস্তরণ দিন।

কিনতে পারেন নরমাল স্টিলের খাট

By Ripon Abu Hasnat   Posted at  12:01 AM   স্টিলের খাট No comments

দাম কম, সহজে বহনযোগ্য ও চমকপ্রদ নকশার স্টিলের তৈরি আসবাবের বাজার বেড়েছে দেশজুড়েই । মধ্য ও নিম্নবিত্তের ঘরে ঘরে শোভা পাচ্ছে এসব আসবাব। ঢাকার সেগুনবাগিচা, শিল্পকলা একাডেমির পাশে, মিরপুর স্টেডিয়াম, মিরপুর-২, প্রগতি সরণি, বারিধারা জে-ব্লক, বাড্ডা, যাত্রাবাড়ি এলাকাতেও পাওয়া যাবে আসবাবপত্রের দোকান। দামও ক্রয়সীমার মধ্যেই।

খাটগুলোর উচ্চতা ৮০০ মিলিমিটার। এর দৈর্ঘ্য ২০৭০ মিলিমিটার থেকে ২২৪০ মিলিমিটার এবং প্রস্থ ১৫৬০ মিলিমিটার থেকে ১৭৪০ মিলিমিটার থাকে মোটামোটি। সাইজভেদে, খাট কিনতে পড়বে ৪ থেকে ১০ হাজার টাকা। তানিন ফার্নিচারের রডের খাটটি কিনতে পারেন। এই খাটটির কিছু বিশেষত্ব আছে, মাঝখানে দুই ভাঙ্গা দিয়ে মাত্র এক ফুট জায়গায় গুটিয়ে রাখতে পারবেন একটি খাটকে। দরকার হবে না কোনো ধরনের তোশক কিংবা বেডশীটের। থাকবে না ঘুনে ধরার কোনো ভয়। প্রয়োজনমত হাতে করে খুব সহজে একস্থান থেকে অন্যস্থানে নেওয়া যাবে এ খাট। স্টিলের পাত দিয়ে তৈরি এটি। এর সাথে এটাচ করা আছে কালার বেড। এ খাটের রয়েছে চারটি পার্ট। পিকনিক স্পট কিংবা সী বিচ যেকোনো জায়গায় খুব সহজে নিয়ে যেতে পারবেন এটি। 

সিঙ্গেল এবং সেমি ডাবল এই দুই ধরনের খাট রয়েছে তানিনে। সিঙ্গেল খাটের দাম ধরা হয়েছে নয় হাজার ৫০০ টাকা আর সেমি ডাবলটির দাম ১৬ হাজার টাকা।

Thursday, January 11, 2018

ফার্নিচার কিনবেন? সেগুন এবং মেহগনি কাঠের ফার্নিচার কিনুন

By Ripon Abu Hasnat   Posted at  11:56 PM   ফার্নিচারের কাঠ 1 comment

ফার্নিচার তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে মূলত রেইনট্রি, মেহগনি, কড়াই, সেগুন, গজারী, জাম, আম ও কাঠাল প্রভৃতি কাঠ। সেগুন এবং মেহগনি কাঠের ফার্নিচার দামে বেশি হলেও দারুন টেকসই। বলা হয়ে থাকে সেগুন কাঠ অন্যান্য সব কাঠের চাইতে মজবুত এবং সেইসাথে মূল্যবান কাঠ। সেগুন কাঠের ফার্নিচার দেখলেই বোঝা যায় এটা সেগুন কাঠের তৈরি। তবুও কিছু নিদর্শন দেখলে বোঝা যায় সেগুন কাঠ কি রকমের হয়ে থাকে। তবে ভুলেও জাহাজের কাঠের ফার্নিচার রেডিমেড কিনবেন না বা অর্ডার দিয়ে বানাবেনও না। 

আমেরিকা থেকে আমদানীকৃত রেড ওক কাঠ বেশ ভালো, তবে খুবই এক্সপেন্সিভ। ওক কাঠের ফার্নিচার আমি ব্যবহার করছি, এবং ব্যবহার করে আমি সন্তুষ্ট। ওক কাঠের ফার্নিচার ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড দুটোই পাবেন। ব্র্যান্ডগুলোর মধ্যে আছে হাতিল, নাভানা, অটবি, নাদিয়া, রিগ্যাল ইত্যাদি। 

এছাড়া মোটামোটি বাজেটের মধ্যে মালয়েশিয়া থেকে আমদানি করা লেমিনেটেড বোর্ড দিয়ে তৈরী ফার্নিচারগুলোও বেশ ভালো। মোটামোটি কিছু আইডিয়া দেবার চেষ্টা করলাম, এবার বুঝেশুনে পছন্দসই ফার্নিচার কিনে ফেলুন। রুচিশীল ও গুণগত মানের বিচারে ফার্নিচার কিনতে চাইলে দামের সাথে একটু আপোষ করতেই হবে আপনাকে।

ভাঁজে ভাঁজে ফার্নিচার

By Ripon Abu Hasnat   Posted at  7:00 PM   ফোল্ডিং ফার্নিচার 1 comment
ছোট থেকে ছোটতর হচ্ছে ফ্ল্যাটের আয়তন। এসব কারণে ফোল্ডিং ফার্নিচারের ব্যবহার বেশি হচ্ছে। খাট থেকে শুরু করে চেয়ার, টেবিল, সোফা সবই এখন ফোল্ডিং। কাজ শেষে এসব ফার্নিচার ভাঁজ করে তুলে রাখা যায়। অথবা অন্যভাবে ব্যবহার করা যায়। কোথায় কি ফোল্ডিং ফার্নিচার ব্যবহার করবেন, জেনে নিন।

স্টুডিও অ্যাপার্টমেন্ট, গেস্টরুম, ফ্যামিলি লিভিং এমনকি ড্রয়িং রুমেও রাখতে পারেন ফোল্ডিং খাট। দিনের বেলা সোফা আর রাতের বেলা খাট হিসেবে ব্যবহার করা যায়। ফোল্ডিং খাট দুই বা তিন ভাঁজের হয়। বড় খাটের প্রয়োজন হলে তিন ভাঁজের খাট নিন। দুই ভাঁজের খাট সাধারণত কাপল বেড হিসেবে ব্যবহার করা যায়।

বাজারে বিভিন্ন ধরনের ভাঁজ করা খাবার টেবিল পাওয়া যায়। কিছু খাবার টেবিল পুরোটাই ভাঁজ করে রাখা যায়। আবার কিছু খাবার টেবিলের খানিকটা অংশ ভাঁজ করে টেবিলের আকৃতিটা ছোট করে রাখা যায়। যেমন, একটা চার ফুট বর্গাকার খাবার টেবিল। আরো দুই ফুট করে একটু গোলাকার অংশ ভাঁজ করে দুই পাশে ঝোলানো থাকে। প্রয়োজনমতো ভাঁজ করা অংশ দুটো খুলে এটাকে আট ফুটের বড় খাবার টেবিল করে নেওয়া যায়। প্রয়োজন অনুযায়ী খাবার টেবিল বেছে নিন। জায়গা একেবারে না থাকলে পুরো ফোল্ডিং টেবিল নিন। ব্যবহার শেষে স্টোররুম বা কোনো পর্দার পেছনে লুকিয়ে রাখা যায়। কিছু টেবিল আছে ছোট বড় দুই রকমই করা যায়। সেরকমই টেবিলও বেছে নিতে পারেন। খাবার টেবিলে সাধারণ চেয়ারের পাশাপাশি বেশি অতিথির জন্য কিছু ফোল্ডিং চেয়ার রাখুন। প্রয়োজনে এ চেয়ারগুলো বসার ঘরেও ব্যবহার করা যাবে।

বসার ঘরের সেন্টার টেবিলটিও ভাঁজ করে রাখা যায়। আর কিছু সেন্টার টেবিল বসার টুল হিসেবে ব্যবহার করা যায়। চারটি টুল একত্রে করলে সেন্টার টেবিল হয়। আলাদা করলে টুল হয়ে যায়। শিশুদের ঘর ছোট হলে সেখানে একটা ফোল্ডিং পড়ার টেবিল রাখুন। দেয়ালে কেবিনেট করে বুকশেলফ করে এর সঙ্গে পড়ার টেবিল জুড়ে দিন। পড়া শেষে টেবিল ভাঁজ করে ক্যাবিনেটের ভেতর ঢুকিয়ে রাখা যাবে। শিশুদের ভাঁজ করা খেলনা ঘরও পাওয়া যাচ্ছে। ৪ ফুট x ৪ ফুট বা ৪ ফুট x ৬ ফুট খেলনা ঘর নিতে পারেন শিশুর জন্য। দরজা-জানালাসহ পুরে ঘরটাই ভাঁজ করে রাখতে পারবেন অনায়াসে।

আসবাবের যত্ন

By Ripon Abu Hasnat   Posted at  12:05 PM   আসবাবের যত্ন 2 comments
আসবাবের যত্ন বলতে অনেকেই নিয়মিত ভাবে আসবাব পরিষ্কার করা বা এর উপরে পড়া ধুলোর আস্তরণের সাফাইটাকেই বোঝেন। কিন্তু এর বাইরেও আছে অনেক বিষয়। আগ্রহী পাঠকদের কথা মাথায় রেখে এখানে তুলে ধরা হলো আসবাবের যত্ন আত্তি’র এমনই কিছু কৌশলের কথা-

১. অনেকের বাসস্থানেই আসবাবের একটি বড় শত্রু হিসেবে দেখা দেয় নানা রকম পোকামাকড় যেমন কাঠকাটুনি বা ঘুণপোকার উপদ্রব। বিশেষ করে যাদের বাড়িতে কাঠের আসবাবের পরিমাণ বেশি তাদেরকে এই সমস্যায় পড়তে হয় প্রায়শই। এক্ষেত্রে কাঠের আসবাবকে পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখার জন্য তাতে হালকা নিমের তেল স্প্রে করতে পারেন।

২. ঘরের যে অংশটিতে রোদ পড়ে সেখানে কখনো কাঠের আসবাব রাখবেন না। এতে পলিশ এর রং হালকা হয়ে যাওয়া বা কাঠে ফাটল ধরার মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। কাজেই আসবাবের সামনে বা পেছনে কোনো দিকেই যেন সরাসরি রোদ এসে না পড়ে সেদিকে খেয়াল রাখুন। এজন্য প্রয়োজনে জানালায় ভারী পর্দা ব্যবহার করুন।

৩. ডাইনিং টেবিল হোক কিংবা বসার ঘরের সেন্টার টেবিল, কখনোই এগুলোতে সরাসরি গরম জিনিস রাখবেন না। টেবিল এর উপর কোনো ক্লথ বা কাপড় না থাকলে কমপক্ষে একটি কাগজ বা কোস্টার বিছিয়ে তার উপর গরম জিনিস রাখুন। একই ভাবে পানির গ্লাস বা তরল কোনো কিছু রাখতেও একই ধরনের সাবধানতা অবলম্বন করুন।

৪. কাঠের উপর প্রায়শই গোল রিং এর মতো দাগ পড়ে যায়। এ ক্ষেত্রে প্রথমে দাগ পড়া স্থানটি ব্লটিং পেপার দিয়ে চেপে ধরুন। তারপর ব্লটিং পেপার সরিয়ে অলিভ অয়েল বা মেয়নেজ দিয়ে দাগের উপর ঘষে শুকনো করে মুছে নিন।

৫. কাঠের আসবাবের উপর গরম কিছু রাখার কারণে রং নষ্ট হয়ে গেলে নরম কাপড়ে কর্পূর বা স্পিরিট নিয়ে নির্দিষ্ট স্থানটিতে ঘষে দাগ তুলে ফেলুন।

৬. কাঠের আসবাব বহুদিন পর পর বার্নিশ না করিয়ে বছরে, দেড় বছরে একবার করে বার্নিশ করার চেষ্টা করুন। এক্ষেত্রে পুরোনো বার্নিশ এর উপর নতুন প্রলেপ না দিয়ে পুরোনো বার্নিশ পুরোপুরি তুলে ফেলে বার্নিশ এর নতুন আস্তরণ দিন। এছাড়া বার্নিশ এর পরিবর্তে নানা টেক্সচার এর উড কালার ব্যবহার করেও আসবাবে নতুনত্ব আনতে পারেন।

Back to top ↑
© 2013 ফার্নিচার জগত. WP Mythemeshop Converted by Bloggertheme9
Blogger templates. Proudly Powered by Blogger.