Showing posts with label বেতের ফার্ণিচার. Show all posts
Showing posts with label বেতের ফার্ণিচার. Show all posts

Friday, January 12, 2018

বাঁশ-বেতের আসবাবপত্রের দর-দাম

By Ripon Abu Hasnat   Posted at  7:56 PM   বেতের ফার্ণিচার No comments
বর্তমানে বাঁশ-বেতের আসবাবপত্রে রং ও ডিজাইনে এসেছে ভিন্নতা। যা আপনার বসার ঘরের সৌন্দর্যটাই বদলে দিতে পারে। শুধু বসার ঘর কেন আপনার বাড়ির বেডরুম, ডাইনিং, বারান্দা, বাড়ির লোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের শো-পিস তৈরি হচ্ছে বেত ও বাঁশ দিয়ে। আর এগুলো দেখতে যেমন সুন্দর, ব্যবহারেও তেমনি আরামদায়ক। আর দামও হাতের নাগালে।

যেখানে পাওয়া যাবে
রাজধানীর বনানী এলাকায় বেশ কয়েকটি বেতের ফার্নিচারের দোকান রয়েছে। এছাড়া পান্থপথ, গ্রীন রোড, বাড্ডা, নতুন বাজার, গুলশান মার্কেট, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর টাউনহল ও উত্তরা মাসকাট প্লাজায় বাঁশ ও বেতের ফার্নিচারের দোকান রয়েছে। আপনি যেখান থেকেই বাঁশ ও বেতের ফার্নিচার কিনুন না কেনো দেখেশুনে দামাদামি করে তারপর কিনুন। আর কেনার সময় মনে রাখবেন বাঁশ ও বেতের আসবাবপত্রের দাম নির্ভর করে সাইজ, ডিজাইন ও কাঁচামালের কোয়ালিটির উপর।

বসার মোড়া ১ থেকে ২ হাজার টাকা, ডাইনিং টেবিল ১৫ থেকে ৪০ হাজার টাকা, সোফার সেট ১৫ হাজার থেকে ২ লাখ টাকা, বাচ্চাদের দোলনা ৩ থেকে ৬ হাজার টাকা, খাট ও ডিভান ৫ থেকে ২৫ হাজার টাকা, ওয়ারড্রব ২২ থেকে ৩৫ হাজার টাকা। ফ্রুট বাস্কেট ও ডালাকুলারা দাম পড়বে ৫শ থেকে আড়াই হাজার টাকা।

যদি আপনার বাসা এসব ফার্নিচার দিয়ে সাজাতে চান তবে ঘুরে আসুন একবার বাঁশ ও বেতের ফার্নিচারের দোকান থেকে। আপনার রুচি ও পছন্দ মত আসবাবপত্র নিয়ে আসুন। আর ঘরটাকে সাজান মনের মতো করে।

মনের মতো ঘর সাজান বেতের ফার্নিচার দিয়ে

By Ripon Abu Hasnat   Posted at  7:50 PM   বেতের ফার্ণিচার No comments
শহর-নগরের এই যান্ত্রিকতার ভিড়ে সবার মন চায় গ্রামীণ সে ঐতিহ্যের ডিজাইন দিয়ে ঘর সাজাতে। কিন্তু এসব ফার্নিচারের দাম বেশি হওয়ার কারণে অনেকের মনের আশা মনে মধ্যেই থেকে যায়। তবে এখন আর মন খারাপ করার কিছুই নেই। দামে সস্তা, দেখতে ভাল, ডিজাইন সুন্দর এমন সব বাঁশ, সুন্দরবনের বিভিন্ন গাছ ও বেতের তৈরি ফার্নিচার দিয়ে আপনি মনের মতো করে ঘর সাজাতে পারেন।

বেত বা বাঁশের তৈরি বাহারি ডিজাইনের এসব আসবাবপত্র ও ফার্নিচার এখন মধ্যবিত্ত কিংবা নিম্নমধ্য বিত্তের মধ্যে নেই, এখন অনেক ধনী পরিবারের লোকেদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এসব ফার্নিচার ও আসবাবপত্র।

দিন বদলের সাথে সাথে পরিবর্তন এসেছে মানুষের চাহিদা এবং রুচির। আধুনিক স্টাইলে এবং ঐতিহ্যকে ধরে রাখতে বাসাবাড়িসহ অফিসগুলোতেও ব্যবহার করা যেতে পারে বেতের সব ফার্নিচার। বেতের ফার্নিচার ব্যবহার হয়ে আসছে অনেক দিন আগে থেকেই। তবে নিত্য নতুন ডিজাইন, টেকসই ও হালকা, বহনে সুবিধা হওয়ার কারণে বর্তমানে বৃদ্ধি পাচ্ছে এর চাহিদা।

বেত ও বাঁশের জন্ম :
বেত ও বাঁশ একটি প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিকভাবেই এর জন্ম হয় ঝোপ-ঝাড় ও জঙ্গলে। তেমন কোনো লালনপালন ছাড়াই এটি অন্যান্য জঙ্গল গাছের মতোই বেড়ে উঠে। এর গোড়া কেটে ফেললে পুনরায় নতুন বেতের ডাল জন্ম নেয় এর মূল কাণ্ড থেকে।

জন্ম ও আমদানির স্থান :
বাংলাদেশের সুন্দরবন, সিলেট, চিটাগাং, খুলনা ও বরিশাল অঞ্চলে বেত জন্মে। এখন বাংলাদেশের ঐ সকল স্থানে এ সকল ফার্নিচারের কাঁচামাল না জন্মানোর কারণে মিয়ানমার, ইন্দোনেশিয়া থেকে কিছু কিছু বেত আমদানি করা হচ্ছে।

বেত ও  বাঁশের তৈরি ফার্নিচার এবং আসবাবপত্র :
বেতের সিঙ্গেল ও ডাবল দুই সাইজের সোফা, টেবিল, আলমারি, দরজা-জানালার পর্দা, বেতের রুম পার্টিশন, ইজি চেয়ার, বেতের আয়না, বসার মোড়া, লন্ড্রি বাক্স, নানা ধরনের ঝুড়ি, বিভিন্ন প্রকারের ডালা, দোলনা, ট্রে সেট, মহিলাদের বেনিটি ব্যাগ, নানা ধরনের বিচিত্র আকৃতির বিভিন্ন প্রকার ফার্নিচার ও আসবাবপত্র সামগ্রী পাওয়া যায়।

দর-দামঃ
বেতের সিঙ্গেল ও ডাবল দুই সাইজের সোফা ১০ থেকে ৩০ হাজার টাকা, টেবিল ১ হাজার থেকে ৩ হাজার টাকা, বেতের রুম পার্টিশন ২ হাজার থেকে ৫ হাজার টাকা, ইজি চেয়ার ১ হাজার ৩ হাজার টাকা, বেতের আয়না ৫০০ থেকে এক হাজার টাকা, বসার মোড়া ২০০ থেকে ৫০০ টাকা, লন্ড্রি বাক্স ৮০০ থেকে হাজার টাকা, নানা ধরনের ঝুড়ি ১০০ টাকা থেকে ৮০০ টাকা, বিভিন্ন প্রকারের ডালা ১০০ টাকা থেকে ৬০০ টাকা, দোলনা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা, ট্রে সেট ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা, মহিলাদের বেনিটি ব্যাগ ২০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Thursday, January 11, 2018

ঘর সাজাতে বেতের ফার্ণিচার !

By Ripon Abu Hasnat   Posted at  10:52 AM   বেতের ফার্ণিচার No comments
সারাদিনের হাজারো কাজ-কর্মের ঝামেলা ঝেড়ে বাসায় ফিরে সৌখিন ফার্ণিচারে একটু আরাম-আয়েশের ইচ্ছা কার না জাগে । তবে এ আরাম-আয়েশের জন্য যে দামী ফার্ণিচারই ব্যবহার করতে হবে তা কিন্তু ঠিক নয়, কমদামী ফার্ণিচারও ব্যবহার করা যায় । যার মধ্যে অন্যতম নানান ডিজাইনের বেতের ফার্নিচার।

কেন ব্যবহার করবেন ?
দাম কম, ওজনে হালকা, ফলে সহজে বহনযোগ্য, বার্ণিশ বা এলামেল পেইন্ট ব্যবহারে দেখতে সুন্দর ও মজবুত থাকে ।

যেসব স্থানে ব্যবহার করবেন !
আধুনিকতার ছৌঁয়ায় দিন দিনই মানুষ রুচিশীল ও শৌখিন হয়ে উঠছে । ফলে বেড়েছে মানুষের ফার্নিচার ব্যবহারে চাহিদা ও এর দর । বাসাবাড়ী কিংবা অফিসের যে কোন স্থানে বেতের ফার্নিচার ব্যবহার করা যায় । তবে শুধুমাএ ব্যবহার করলেই চলবে না, সাথে সাথে এর মানান সইয়ের দিকটাও মাথায় রাখতে হবে ।

বাসাবাড়ীতে বেতের ফার্ণিচারের ব্যবহার :
হালকা ধরনের গদির ব্যবহারে তৈরি বেতের ছোফা এবং বেতের তৈরি গ্লাস টব টেবিল ব্যবহার করা যেতে পারে ড্রয়িং রুমে । বেতের সিঙ্গেল ও ডাবল খাট এর পাশাপাশি বইয়ের তাক, বেতের মোড়া, চেয়ার, ইজি চেয়ার এবং বেতের ফুলদানিসহ আয়না ব্যবহার করা যেতে পারে বেড রুমে । বারান্দায় করা যেতে পারে চেয়ার অথবা মোড়ার ব্যবহার। বেতের তৈরি টেবিল, চেয়ার, ঝুড়ি অথবা দোলনা ব্যবহার করা যেতে পারে বাগানে । শহরের পাশাপাশি গ্রামের বাড়ীতেও মানানসই বেতের ফার্নিচার ব্যবহার করা যেতে পারে গ্রামের বাড়ীতে ।

অফিস ও অন্যান্য স্থানে বেতের ফার্ণিচারের ব্যবহার :
অফিস, রেস্টুরেন্টসহ অন্যান্য স্থানে বেতের তৈরি ফার্ণিচার ও বিভিন্ন ডিজাইনের শো-পিচ ব্যবহার করা যেতে পারে । তবে এতে চাইলে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরা যেতে পারে ।

বাজার দর :
বেতের তৈরি ফার্ণিচারের সর্বনিন্ম মূল্য ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে । যার মধ্যে বেতের ডালা ৫০ টাকা, তিন ভাঁজের ৬’-০” x ৪’-০” পার্টিশন ৪০০০ টাকা, খাঁট ৬০০০-১৮০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

কোথায় পাবেন ?
রাজধানী ঢাকার কাজীপাড়া, শেওড়াপাড়া, মোহাম্মদপুর, নবাবপুর এবং পান্থপথসহ আরো অনেক এলাকায় ছোট বড় সবধরনের বেতের তৈরি ভিন্ন ভিন্ন ডিজাইনে ফার্ণিচার পাওয়া যাবে ।

Back to top ↑
© 2013 ফার্নিচার জগত. WP Mythemeshop Converted by Bloggertheme9
Blogger templates. Proudly Powered by Blogger.