Showing posts with label আধুনিক ফার্নিচার. Show all posts
Showing posts with label আধুনিক ফার্নিচার. Show all posts

Tuesday, May 21, 2019

ফার্নিচারে আধুনিক কারুকাজ

By Ripon Abu Hasnat   Posted at  8:26 AM   আধুনিক ফার্নিচার No comments

আঠার শতকের ফার্নিচার জগতে নিত্যনতুন কয়েকটি ডিজাইনের সংযোজন ঘটে। ঔপনিবেশিক যুগের ফার্নিচারের প্রচলন ছিল আঠার শতকের প্রথম দিকে। এতে খুব কম নকশা করা হতো যাতে উইলিয়াম অ্যান্ড ম্যারি ফার্নিচারের কিছু ডিজাইনের সন্নিবেশ থাকতো। এ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় ডিজাইনগুলোর মধ্যে চিপানডেল অন্যতম। চিপানডেল হলো বৈঠকখানায় ব্যবহৃত হালকা ধরনের আসবাবপত্র। এ ফার্নিচারের প্রথম প্রচলন ঘটে যুক্তরাষ্ট্রে। পরবর্তীতে এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এ ধরনের ফার্নিচারে থাকতো খোদাই করে তৈরি করা নকশাযুক্ত পা, সম্মুখভাগে থাকতো সুন্দর নকশা, আরও থাকতো নখরযুক্ত পায়ের পাতা। যারা নিজের ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখতে চাইতেন তাদের কাছে এ ফার্নিচার অত্যন্ত পছন্দের ছিল। অষ্টাদশ শতকের শেষের দিকে ডিজাইনাররা ফার্নিচারের ক্ষেত্রে হেপলহোয়াইট স্টাইলের প্রবর্তন করেন। এ ধরনের ফার্নিচার তৈরিতে বিচিত্র রকমের কাঠ ব্যবহার করা হতো যাদের রঙেও থাকতো বৈচিত্র্য। এ ছাড়াও এ ফার্নিচারের পা থাকতো খুব সরু।

ঊনিশ শতাব্দীতে ডিজাইনাররা তাদের ফার্নিচারে আরও আধুনিক কারুকাজের সন্নিবেশ ঘটিয়েছিলেন। আর এ উদ্যোগই শেকার, ভিকটোরিয়ান ও আর্টস অ্যান্ড ক্রাফট ফার্নিচারের প্রচলন ঘটিয়েছিল। শেকার ফার্নিচারে সাধারণ ডিজাইন থাকতো যাতে সাজসজ্জাও থাকতো খুবই কম। শেকাররা এ ডিজাইনের প্রচলন করেছিল বলে তাদের নাম অনুসারেই এ ফার্নিচারের নাম হয় শেকার ফার্নিচার। ভিকটোরিয়ান ফার্নিচারে অনেক সাজসজ্জা বিশিষ্ট দীর্ঘ পা এবং নকশা থাকতো। আর্টস অ্যান্ড ক্রাফট স্টাইল মিশন স্টাইল নামেও পরিচিত ছিল। এতে সমতল নকশার পাশাপাশি সমান্তরাল রেখা এবং অত্যন্ত পরিপাটি সাজসজ্জা থাকতো। আধুনিক যুগের ফার্নিচারে খোদাই করা রেখার পাশাপাশি জটিল নকশার ব্যবহার শুরু হয়।

১৯৩০-এর দশকে ফার্নিচারের ক্ষেত্রে এক নয়া আন্দোলনের সূচনা হয় সুইডেন এবং ডেনমার্কে। এই ফার্নিচারে অধিকতর নতুন স্টাইলের নকশা থাকতো যাতে মসৃণ সজ্জা এবং পরিপাটি রেখা থাকতো। ফার্নিচারের ক্ষেত্রে এই আন্দোলন কাগজে-কলমে ১৯৫০ সালে শেষ হলেও কার্যত ১৯৫০-এর দশক থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত এটি চলেছিল। এ যুগের বিখ্যাত ডিজাইনারদের অন্যতম হচ্ছে হারম্যান মিলার ও ইমাস। ফিকা রঙের হালকা কাঠ ব্যবহার করা হতো এ যুগে। এ ছাড়া কিছু কিছু ফার্নিচারে সূক্ষ¥ কারুকাজ থাকতো যা স্পেস রেস থেকে উৎসাহ যুগিয়েছিল।

Back to top ↑
© 2013 ফার্নিচার জগত. WP Mythemeshop Converted by Bloggertheme9
Blogger templates. Proudly Powered by Blogger.