পুরাতন ফার্নিচার ঢাকার যেখানে পাওয়া যায়
পুরনো
আসবাব কেনা বেচার জন্য আপনি যেতে পারেন গুলশানে l গুলশান শপিং কমপ্লেক্সের
পুরোনো ফার্নিচারের বাজার মার্কেট থেকে আপনি আসবাব ক্রয় এবং বিক্রয় দুটোই
করতে পারবেন। পুরো ঢাকা শহরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য পুরোনো আসবাবের
(ফার্নিচার) বাজার। লোকমুখে ফার্নিচার মার্কেট নামেই পরিচিত।
এসব
মার্কেটের মধ্যে গুলশান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার বাজারটি বেশ বড়।
প্রায় ১২০টি দোকান নিয়ে এই বাজার। পুরোনো আসবাব কেনা, মেরামত করা, পলিশ
করা, রং করা, তারপর বিক্রি করা প্রতিদিনই চলছে অবিরাম। অবশ্য সপ্তাহের
রোববার বাদে। গুলশানে নাভানা টাওয়ারের বিপরীতে অবস্থিত এই মার্কেটটি
ছাড়াও ঢাকায় কিছু ব্যস্ত পুরোনো আসবাবের মার্কেট রয়েছে, যেখানে রাত-দিন
চলে ক্রেতা-বিক্রেতার আনাগোনা। এমন কিছু মার্কেটের খোঁজ দেওয়া হলো:
♦ পান্থপথের পুরোনো আসবাবের বাজারটির অবস্থান বসুন্ধরা সিটির বিপরীতে
মসজিদের পূর্বদিকের গলিতে। শতাধিক দোকান নিয়ে এই মার্কেট। প্রতি মঙ্গলবার
বন্ধ থাকে।
♦ পুরান ঢাকার নয়াবাজারের কাঠপট্টিতে পুরোনো জিনিসপত্রের একটি মার্কেট
রয়েছে। প্রতি শুক্রবার বন্ধ থাকে।
♦ সেগুনবাগিচা মৎস্য ভবন থেকে একটু পূর্বদিকে গেলেই পাওয়া যায় একটি
পুরোনো আসবাবের মার্কেট। বন্ধ থাকে শুক্রবার।
♦ কচুক্ষেত শাপলা চত্বরের সামনে আছে এমন একটি মার্কেট।
♦ উত্তরা ১১ নম্বর সেক্টরে রয়েছে আরেকটি মার্কেট। সাপ্তাহিক বন্ধ বুধবার।
♦ মোহাম্মদপুর টাউনহলের পাশে শহীদ পার্ক মাঠের চারপাশ ঘিরে রয়েছে মাঝারি
আকারের একটি পুরোনো আসবাবের মার্কেট। এ ছাড়া শহরের প্রায় সব এলাকায়ই
দু-একটি করে পুরোনো আসবাব বা তৈজসপত্রের দোকান দেখতে পাওয়া যায়।
এছাড়াও পুরনো আসবাবপত্রের দোকান রয়েছে টিচার্স ট্রেনিং কলেজের সামনে,
আরামবাগ, আজমপুর, মিরপুর স্টেডিয়ামের পাশে। এগুলো ছাড়াও আজিমপুরে
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের পাশে আসবাবপত্রের বেশ বড় একটি মার্কেট
রয়েছে।
দরদাম : পুরনো আসবাবের দোকানগুলোতে ঘরের নিত্যব্যবহার্য সব ধরনেরই আসবাবের
দেখা মিলবে। চেয়ার, টেবিল, খাট, আলমারি, শোকেইস, ড্রেসিং টেবিল, ডাইনিং
টেবিল, ওয়্যারড্রব, আলমারি, বুকসেলফ এসবই পাওয়া যাবে হাতের নাগালের মধ্যেই।
তবে ডাইনিং টেবিল সেটের প্রতিটি চেয়ারের দামটা একটু বেশি। পুরনো আসবাবের এ
দোকানগুলোতে আসবাব ক্রয়-বিক্রয় উভয়ই হয়ে থাকে। দরদাম জিনিসের মানের উপর
নির্ভর করে হয়ে থাকে।
About the Author
Nulla sagittis convallis arcu. Sed sed nunc. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.
View all posts by: BT9
গল্পের বই পড়তে আগ্রহীরা ঘুরে আসতে পারেন
ReplyDeletebhootgoyenda.blogspot.com হতে আপনি এখানে পাবেন অনুবাদ বই, হরর, রোমান্টিক বই সহ বিভিন্ন বইয়ের পিডিএফ সম্পূর্ন ফ্রীতে
আমর ৬টা ডাইনিং টেবিল চেয়ার লাগবে। শেগুন কাঠের। আপনারাকি চট্টগ্রাম ডেলিভারি দিতে পারবে।
ReplyDeleteনামাজের জন্য খাট পাওয়া যাবে?
ReplyDeleteআরামবাগ কোন জায়গায় পাওয়া যাবে একটু ডিটেইলস বললে অনেক ভালো হতো
ReplyDeleteআমার একটা ডাবল সেগুন কাঠের এডজাস্ট করা সোফা সেট আছে বিক্রি করতে চাই দাম 3000 টাকা মোবাইল নাম্বার 01779471760
ReplyDelete